মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:২৭, ২৬ জুন ২০২১
মৌলভীবাজারে
করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের অভিযান, ৪৪ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে সজাগ রয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল উপজেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান মহোদয়ের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (২৬ জুন) সকাল ১১ টা থেকে ২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাইরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারামতে ১৮৯ জন ব্যক্তিকে ৪৪ হাজার ৭৪৫ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ (ভূমি) এবং জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় তাদের সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























