ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৫, ২৬ জুন ২০২১
আপডেট: ০০:২১, ২৭ জুন ২০২১

বড়লেখায় ম্যাজিস্ট্রেট আসার খবরেই মাস্ক পরলেন তারা

শনিবার দুপুর ১২টা। কাঠালতলী বাজারে আসা বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না। মাস্ক ছাড়াই তারা ঘোরাফেরা করছিলেন। কিন্তু ম্যাজিস্ট্রেট আসার খবরেই পাল্টে গেল দৃশ্য। মূহুর্তেই সবাই তাড়াহুড়ো করেই মাস্ক পরতে শুরু করেন। অবশ্য স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে জরিমানা গুণতে হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেশে করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে লকডাউন শুরু হচ্ছে। কিন্তু মানুষজন স্বাস্থ্যবিধি মানছেন না। তারা মাস্ক ছাড়াই অবাধে ঘোরাফেরা করছেন। 

শনিবার (২৬ জুন) দুপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান নামেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এসময় স্বাস্থ্যবিধি না মানায় কাঠালতলী বাজার এলাকায় ১১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ১১ জনকে জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে শনিবার (২৬ জুন) রাতে জানানো হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত, পরবর্তীতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। এ ছাড়া সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান বা ক্ষেত্র খোলা থাকবে। এ ছাড়া শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরেই থাকতে পারে বলে জানা গেছে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও খোলা রাখা হতে পারে। বিস্তারিত...

আইনিউজ/লাভলু/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়