মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:০৯, ২৭ জুন ২০২১
মৌলভীবাজারে করোনায় আরও একজনের মৃত্যু
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফলে জেলায় করোনায় প্রাণহানি বেড়ে ৩৫ জনে দাঁড়াল।
রোববার (২৭ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারে কোনো নমুনা পরীক্ষা হয়নি। তবে অ্যান্টিজেন টেস্টে ৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে ৩ জন জুড়ীর, কমলগঞ্জের ২ জন, কুলাউড়ার একজন এবং রাজনগরের একজন। ফলে জেলায় করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৮৭৮ জনে।
২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিটি মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের। এনিয়ে জেলায় এখন পর্যন্ত ৩৫ জন মারা গেছেন। এদের মধ্যে রাজনগর ৩ জন, কুলাউড়া ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ২ এবং সদর হাসপাতালের ২০ জন রয়েছেন।
শনাক্ত এবং মৃতের পাশাপাশি মৌলভীবাজারে একদিনে সুস্থ হয়েছেন ৭ জন করোনা রোগী। এদের সকলেই কমলগঞ্জের। জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৯ জনে।
জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৬২ জন। যাদের মধ্যে হাসপাতালে ১০ জন এবং বাড়িতে ২৫২ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হাসপাতালে সন্দেহভাজন চিকিৎসাধীন আছেন আরও ১১ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























