ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ২৭ জুন ২০২১
আপডেট: ১৮:৩৬, ২৭ জুন ২০২১

কমলগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে ডুবে শুভ আহমেদ (৮) ও মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) দুপুর ১টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু শুভ এবং মীম ভানুবিল গ্রামের দিন মজুর জব্বার মিয়ার মেয়ে এবং শ্যালক।  

স্থানীয় বাসিন্দা মামুন আহমেদ জানান, কান্দিগাঁও জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের মাছ ধরতে সেচ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন জব্বার মিয়া। এ সময় সেচে পানি একটি ডোবায় জমা হতে থাকে। পরিবারের সবার অগোচরে মামা-ভাগনী মাছ ধরা দেখতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়।

স্থানীয়রা দেখে প্রথমে শিশু মীমকে উদ্ধার করে আদমপুরস্থ স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শিশু শুভকে ডোবার পানিতে ভেসে থাকতে দেখেন তার আত্মীয়রা। তাৎক্ষণিকভাবে তারা শুভকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর শুনে শিশুটির পিতা জব্বার মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ও আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়