ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৭, ২৭ জুন ২০২১
আপডেট: ২২:৪৬, ২৭ জুন ২০২১

করোনা ঠেকাতে মৌলভীবাজারে মোবাইল কোর্ট, জরিমানা গুনলেন ১১০ জন

মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে রোববারও এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাইরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় মোবাইল কোর্টে ১১০ জনকে মোট ৪৫ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান মহোদয়ের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে রোববার (২৭ জুন)  দুপুর ১২.০০ টা থেকে ১.৩০ টা পর্যন্ত একযোগে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এই অর্থদণ্ড করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ (ভূমি) এবং জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় তাদের সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়