মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৪১, ২৮ জুন ২০২১
রাজনগরে ‘পারস্পরিক শিখন’ শীর্ষক কর্মশালা
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়নাধীন পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ‘পারস্পরিক শিখন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ শে জুন) রাজনগর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল এর সভাপতিত্বে এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর শ্রীমঙ্গল প্রকল্প অফিসের প্রকল্প সমন্বয়কারী এবং অফিস ইনচার্জ চাঁদনী রায়ের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে উপস্থিত ছিলেন পারস্পরিক শিখন কর্মসূচী প্রকল্প (এনআইএলজি) এর প্রকল্প ব্যবস্থাপক ড. আবুল কালাম শরীফউল্লাহ। ব্রেকিং দ্য সাইলেন্সের পক্ষ হতে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছিলেন নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা এবং প্রোগ্রাম এন্ড প্ল্যানিং পরিচালক মোঃ জাহিদুল ইসলাম।
এ কর্মশালার মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিনিধিরা তাদের নিজ নিজ ইউনিয়নের ভালো শিখনগুলো উপস্থাপন করেন এবং ভোটের মাধ্যমে সর্বোত্তম ৫টি ভালো শিখন নির্বাচন করেন।
কর্মশালায় রাজনগর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ হতে ১ জন চেয়ারম্যান, ১ জন সচিব ও ২ জন সদস্য (নারী ও পুরুষ) সহ মোট ৪ জন করে অংশগ্রহণ করেন।
আইনিউজ/আরডি/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























