মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৫৫, ২৮ জুন ২০২১
সরকারি নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারে লক্ষাধিক টাকা জরিমানা
করোনা নিয়ন্ত্রণে আনতে সরকারি নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ জুন) সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত একযোগে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় মোবাইল কোর্টে ১৭২ জনকে মোট ১ লাখ ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এই অর্থদণ্ড করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান মহোদয়ের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ (ভূমি) এবং প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় তাদের সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























