কামরুল হাসান শাওন
আপডেট: ১২:১৪, ২৯ জুন ২০২১
অন্ধ হয়ে যাচ্ছে শিশু পারভেজ!
নয় বছর বয়সী পারভেজ। শিশুটি ছোট থেকেই দুরন্তপনা। পড়ালেখা করছে মাদ্রাসায়, প্রথম শ্রেণিতে। প্রায় ৮ মাস আগে বন্ধুদের সাথে মাঠে খেলাতে যায় পারভেজ। হঠাৎ বাম চোখে আঘাত লাগে। তারপর থেকেই চোখে নানা সমস্যা দেখা দেয়। একসময় চোখটি অন্ধ হয়ে যায়। অপর চোখেও দেখা দিয়েছে সমস্যা। ডাক্তার বলেছেন চোখে অপারেশন করতে হবে। তাতে চোখ ভালো রাখা যাবে।
এই আপারেশনের জন্য প্রয়োজন ১৩ হাজার টাকা। কিন্তু পারভেজের বাবা সমেদ মিয়া একজন দিনমজুর। তিনি ছেলের চিকিৎসার জন্য এত টাকা ব্যয় করতে অক্ষম, সেই আর্থিক সামর্থ্য নেই।
পারভেজ কমলগঞ্জ উপজেলার তিতলি গ্রামের বাসিন্দা ।
পারভেজের বাবা সমেদ মিয়া জানান, ৮ মাস আগে মাঠে খেলতে গিয়ে একটি বাঁশের কঞ্চি আঘাতে চোখে ব্যথা পায় তাঁর ছেলে। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম সাধারণ কিছু হয়েছে। কিছুদিন পর মৌলভীবাজারে মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে দেখে চোখের ড্রপ দেন। আমি তাকে নিয়ে বাড়ি চলে যাই। টাকা সমস্যা কারণে আর হাসপাতালে যাওয়া হয়নি ।
একসময় তার বাম চোখ ছানি পড়ে, দেখতে পায় না। তাকে আবার হাসপাতালে নিয়ে যাই। এখন ডাক্তার বলছেন অপারেশন করতে হবে। নতুবা এই চোখ নষ্ট হয়ে যাবে। অপারেশন জন্য ১৩ হাজার টাকা লাগবে ।
তিনি বলেন, আমি দিনমজুর। আমার ছেলে অপারেশনের জন্য ১৩ হাজার টাকা লাগবে। এত টাকা যোগাড় করার সামর্থ্য নেই।
এ বিষয়ে চিকিৎসক ডা. মোজাহের আহমেদ আইনিউজকে বলেন, ছোট বাচ্চা। আমরা পরীক্ষা নিরিক্ষা করে দেখছি লেন্স বাসানো যাবে কি না। নিদিষ্ট তারিখ আছে, ঐ তারিখে তাকে ডাকা হবে। আমরা চেষ্টায় আছি এই প্রোগ্রামগুলো একজনের জন্য করা যায় না। সাধারণত এরকম কয়েকজন বাচ্চা একত্র করে প্রোগ্রাম করা হয়। আমরা তার নাম ঠিকানা রেখেছি। তাদের সাথে যোগাযোগ করা হবে।
আইনিউজ/কেএইচ শাওন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























