মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:২৪, ২৯ জুন ২০২১
মৌলভীবাজার প্রেসক্লাবকে এমপির উপহার
মৌলভীবাজার প্রেসক্লাবে কম্পিউটারসহ লক্ষাধিক টাকার উপহার দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উপহারের মধ্যে রয়েছে একটি কোর-আইফাইভ সেভেন জেনারেশন ডেক্সটপ কম্পিউটার সেট, একটি ফাইল ক্যাবিনেট, পাঁচটি উন্নতমানের টেবিল ক্লথ ও ২৪ টি চেয়ার।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ উপহার প্রদান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, এ জিনিসগুলো সাংবাদিকদের প্রয়োজন এজন্য দিয়েছি। যা দিয়েছি তা খুব সামান্য। আগামীতে প্রেসক্লাব ও সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা করবো।
এসময় প্রেসক্লাবের আধুনিক ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান নেছার আহমদ এমপি।
তিনি আরো বলেন, দেশে করোনা মহামারি চলছে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এ জন্য সবাই সরকারের নিয়ম নীতিসহ স্বাস্থ্যবিধি মেনে চলবেন এই অনুরোধ করছি।

প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি এড. রাধা পদ দেব সজল, বাসস প্রতিনিধি সাদিক আহমদ, বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সরোয়ার আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, মানবজমিন জেলা প্রতিনিধি মাসুদ আহমদ, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সহ সভাপতি অশোক কুমার দাশ, বিটিভির জেলা প্রতিনিধি ও আইনিউজডটনিউজের সম্পাদকসহ প্রেসক্লাবের সদস্যরা।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























