মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১০:৫১, ১ জুলাই ২০২১
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন মৌলভীবাজারের সংস্কৃতিসেবীরা
মৌলভীবাজারে করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে সাময়িক কর্মহীন হয়ে পড়া অসচ্ছল সংস্কৃতিসেবীদের প্রধানমন্ত্রীর এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সংস্কৃতিসেবীদের ১০০ কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে এই উপহার দেয়া হয়।
জেলার কর্মহীন সংস্কৃতিসেবীদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রুবানা ইয়াসমীন, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, গণসংগীত শিল্পী মীর ইউসুফ।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসানসহ প্রধানমন্ত্রীর উপহার প্রাপ্ত সংস্কৃতিসেবীরা।
প্রত্যেকে সংস্কৃতিসেবীকে পাঁচ হাজার টাকা করে দেয়া হয়েছে। এর আগে জেলায় আরো ১৫০ জন সংস্কৃতিসেবীরা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া ও অসচ্ছল সকল পেশার মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের সংস্কৃতিসেবীদের পাশে থাকার এই প্রয়াস।
জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকারী বিধিনিষেধ পালনে জনসচেতনতা সৃষ্টিতে সংস্কৃতিসেবীদের সহযোগীতা চান জেলা প্রশাসক।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























