মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১০:৩১, ১ জুলাই ২০২১
মৌলভীবাজারে ৯ বছরের কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
অভিযুক্ত মোয়াজ্জিনে আরব আলী
মৌলভীবাজার সদর উপজেলার খোঁজার মসজিদের মোয়াজ্জিনের বিরুদ্ধে ৯ বছরের এক কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
অভিযুক্ত মোয়াজ্জিনে আরব আলী (৫০) হবিগঞ্জের উমেদনগর গ্রামের মৃত মনজফ আলীর ছেলে। সে গত ১০ বছর ধরে মৌলভীবাজারের ঐ মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছে।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৮জুন) সকালে ওই শিশু প্রতিদিনের মতো মসজিদে মক্তব পড়তে যায়। এসময় মসজিদের মোয়াজ্জিন পাশে একটি রুমে নিয়ে গিয়ে ভিকটিমের সাথে বিভিন্নভাবে অশ্লীল শারীরিক নির্যাতন চালায় এবং এক পর্যায়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি চিৎকার দিলে আশপাশের শিশুরা ছুটে আসে। তখন অভিযুক্ত মোয়াজ্জিন শিশুটিকে ছেড়ে দেয়।
পরে মক্তব ছুটি হলে শিশুটি বাড়িতে ফিরে অভিভাবকের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে বিষয়টি জানাজানি হলে মসজিদ পরিচালনা কমিটির কয়েকজন সদস্য মিলে স্থানীয় একটি মাদ্রাসায় সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। কিন্তু পরদিন ভোরে অভিযুক্ত মোয়াজ্জিন মসজিদ থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার নির্যাতিত শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন শিশুটির পিতা মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক জানান, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মোয়াজ্জিনকে আজ বুধবার ভোরে তার বাড়ি হবিগঞ্জের উমেদনগর থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেলে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনিউজ/তুহিনুর রশিদ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























