ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ৩০ জুন ২০২১
আপডেট: ০০:১৩, ১ জুলাই ২০২১

কমলগঞ্জ ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে কিশোরীর আত্মহত্যা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের লাংলিয়া গ্রামের রুনা আক্তার (১৮) নামে এক কিশোরী ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাত ২টার সময় ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী কিশোরী মৃত আব্দুল আলীর মেয়ে ।

স্থানীয় সুত্রে জানা যায়, রুনা আক্তার ছোটবেলা মা বাবা মারা যাওয়ার পর বড় বোন হেনা বেগমের কাছে বড় হয়। সে মোবাইল ফোনে রানা নামে এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমঘটিত সম্পর্কের কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেম সংক্রান্ত কারণে আত্মহত্যা করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়