আইনিউজ ডেস্ক
আপডেট: ১৩:৩৫, ১ জুলাই ২০২১
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৯, শনাক্তের হার কিছুটা কমেছে
মৌলভীবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় ৮৫টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৪৪ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার কিছুটা হলেও কমেছে। বৃহস্পতিবার (১ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩০২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২ জন। মোট সুস্থ হয়েছেন ২৬৬৪ জন।
নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে রাজনগরের ১ জন, কুলাউড়ার ৮ জন, বড়লেখার ৪ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ৪ জন, জুড়ীর ৬ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর হাসপাতালে আক্রান্তের সংখ্যা শুন্য।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র্যাব মাঠে রয়েছে। এছাড়া বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবেন ১০৬ জন ম্যাজিস্ট্রেট। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবেন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই বিধিনিষেধে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার।
এবারের বিধিনিষেধে সরকারের পক্ষ থেকে 'কঠোর' হওয়ার ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে থাকছে সেনাবাহিনীও। বিস্তারিত...
এদিকে দেশের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। বিস্তারিত...
এছাড়া গতকাল বুধবারের (৩০ জুন) আপডেট অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৩ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন রেকর্ড ৮ হাজার ৮২২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























