মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৩৩, ১ জুলাই ২০২১
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২
মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর এলাকায় মাছ ও সবজিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাওয়ার পথে মাছ ও সবজিবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির ভিতর থেকে ২ জনের লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে সিলেট চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহতরা হলেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা কোনাগাঁও এলাকার মছকন আলীর ছেলে রফিক উদ্দিন এবং কুলাউড়া উপজেলার বরমচালের আব্দুল কাদিরের পুত্র আব্দুল মুহিত।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক জানান, নিহতরা পণ্যবাহী গাড়িতে করে মৌলভীবাজার যাচ্ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























