ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ১ জুলাই ২০২১
আপডেট: ১৮:২৫, ১ জুলাই ২০২১

‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ মৌলভীবাজারের নতুন কমিটি ঘোষণা

সভাপতি সাখাওয়াৎ হোসেন লিটন ও সম্পাদক হাবিবুর রহমান রাজীব

সভাপতি সাখাওয়াৎ হোসেন লিটন ও সম্পাদক হাবিবুর রহমান রাজীব

‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ মৌলভীবাজার এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কমিটির অনুমোদন দেয়া হয়।  

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক ও সিনিয়র সহ-সভাপতি মো. আহসান  সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক এম এ মিলন মিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাখাওয়াৎ হোসেন লিটনকে সভাপতি ও হাবিবুর রহমান রাজীবকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ মৌলভীবাজার জেলা কমিটির অনুমোদন দেয়া হয়।

এ সময় চিত্রনায়ক ড্যানি সিডাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্র্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ বেগম এমপি, শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক। 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার সদ্য সভাপতি সাখাওয়াৎ লিটন বলেন, “আদর্শে বঙ্গবন্ধু প্রেরণায় শেখ হাসিনা, হৃদয়ে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে আমরা মৌলভীবাজারের সংস্কৃতিকে আরো এগিয়ে নিতে চাই। স্কুল কলেজ জীবনে আমি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম। পেশাগত জীবনে বিভিন্ন গণমাধ্যমে একই ধারায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। সেই অভিজ্ঞতার আলোকে মৌলভীবাজার জেলার সকল সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মানে জেলার অগ্রসরমান সংস্কৃতিকে আরো বেগবান করবো ইনশাআল্লাহ। আমাদের নতুন কমিটিতে অনেক তরুন ও প্রগতিশীল কর্মী অন্তর্ভূক্ত হয়েছেন, যাদের নিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো বলে আমার বিশ্বাস।

সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজীব জানান, আমাদের একটাই লক্ষ্য, আর তা হলো তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া। 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটিতে আরো যারা অন্তর্ভূক্ত হয়েছেন তারা হলেন-

সহ-সভাপতি– মতিউর রহমান সোহেল, শামীম আহমদ ফয়সল, আকমল হোসেন, কাওছার আহমদ।

যুগ্ম-সাধারণ সম্পাদক – আসাদুজ্জামান পিকলু, পঙ্কজ চক্রবর্তী, শাহ মোহাম্মদ জুয়েল।

সাংগঠনিক সম্পাদক – আব্দুর রউফ, হাসিবুল ইসলাম নিলয়।

দপ্তর সম্পাদক - শফিকুর রহমান জুয়েল।

সহ-দপ্তর সম্পাদক – জুবায়ের আহমদ জুবেদ।

প্রচার সম্পাদক – অভিজিত রায় অভি।

সহ-প্রচার সম্পাদক – জয়ব্রত দাস জয়।

সাংস্কৃতিক সম্পাদক – নাজিয়া আক্তার চৌধুরী।

পরিকল্পনা সম্পাদক – আজহারুল ইসলাম আমান।

আইন সম্পাদক – সমরিতা ঐশী।

অর্থ সম্পাদক – প্রীতম সেন অনিক।

সদস্য - অনুকুল চন্দ্র দে (মৌলভীবাজার), চম্পক ভট্টাচার্য্য (মৌলভীবাজার), প্রভাষক কল্লোল দাশ (কুলাউড়া), কামরুল ইসলাম দোলন (শ্রীমঙ্গল), শেখ মো: মালম (রাজনগর), হাবিবুর রহমান রমজান (রাজনগর), গনেশ চন্দ্র দে (রাজনগর), রুহিন আহমদ (কমলগঞ্জ), অজয় কান্তি দাস (মৌলভীবাজার), মিফতাউল ইসলাম এলিন (কুলাউড়া), মৃদুল ঘোষ পাপলু (জুড়ি)।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় সভাপতি বীর-মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক এমপি’র দ্রুত রোগমুক্তি কামনায় ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক সফলতা কামনা করে দোয়া করা হয়।

আইনিউজ/এসডিপি 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়