নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:১৭, ১ জুলাই ২০২১
লকডাউনে কঠোর মৌলভীবাজারের প্রশাসন: ১৬৭ জনকে জরিমানা
সারাদেশে সরকারঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিলো মৌলভীবাজারের প্রশাসন। কিন্তু এই লকডাউনেও জেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে কিছু মার্কেট-শপিংমল খোলা রাখাসহ অন্যান্য অপরাধে ১৬৭ জনকে প্রায় ৯০ হাজার টাকা অর্থদণ্ড ও আদায় করা হয়।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আইন অমান্য করে মার্কেট-শপিংমল খোলা রাখা, গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল, স্বাস্থ্যবিধি না মানার কারণে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে ১৬৭জন ব্যক্তিকে মোট ৮৯,৯০০/= টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

এছাড়াও জুড়ীতে সরকারি নির্দেশনা অমান্য করায় একজনকে সাময়িকভাবে আটক করে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
লকডাউনের প্রথম দিন সকাল থেকেই জেলা প্রশাসক মীর নাহিদ আহসান অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারদের নিয়ে সারা শহর মনিটরিং করেন।
ভোর থেকে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। অতি জরুরি প্রয়োজনে রাস্তায় এসে যানবাহন না পেয়ে বিপাকেও পড়েছেন অনেকে। হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে।

সকালে কুসুমবাগ পয়েন্ট, চৌমুহনা পয়েন্ট, রাস্তার মোড়সহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট দেখা যায়। রোগী ও জরুরী পরিবহন ছাড়া অন্য যেকোনো পরিবহনকে ফিরিয়ে দিতে দেখা যায় পুলিশকে।

এ বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জেলায় পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসারসহ ১৪টি টিম মাঠে কাজ করছে। আমি নিজেও আছি মাঠে। ২১ দফা নির্দেশনা অনুযায়ী সকল কিছু বন্ধ রেখেছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সকল বিধিনিষেধ কার্যকর করার চলমান আছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























