শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২৩:৪২, ১ জুলাই ২০২১
লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন
সারাদেশে সরকারঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাও। সারাদিন শহর মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।

লকডাউনের প্রথম দিন পুরো মৌলভীবাজারের সকল উপজেলাতেই কঠোর অবস্থানে ছিলো প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে কিছু মার্কেট-শপিংমল খোলা রাখাসহ অন্যান্য অপরাধে ১৬৭ জনকে প্রায় ৯০ হাজার টাকা অর্থদণ্ড ও আদায় করা হয়।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এর ধারাবাহিকতায় শ্রীমঙ্গলেও কঠোরভাবে শহর মনিটরিং, জরিমানা করা হয়েছে।

আলাদা আলাদাভাবে বিভিন্ন অভিযানে শ্রীমঙ্গল উপজেলাসহ পুরো মৌলভীবাজার জেলাতে আইন অমান্য করে মার্কেট-শপিংমল খোলা রাখা, গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল, স্বাস্থ্যবিধি না মানার কারণে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে ১৬৭জন ব্যক্তিকে মোট ৮৯,৯০০/= টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। অতি জরুরি প্রয়োজনে রাস্তায় এসে যানবাহন না পেয়ে বিপাকেও পড়েছেন অনেকে। হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে।

এ বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জেলায় পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসারসহ ১৪টি টিম মাঠে কাজ করছে। আমি নিজেও আছি মাঠে। ২১ দফা নির্দেশনা অনুযায়ী সকল কিছু বন্ধ রেখেছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সকল বিধিনিষেধ কার্যকর করার চলমান আছে।
আইনিউজ/সাজু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























