ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৯, ১ জুলাই ২০২১
আপডেট: ২৩:২১, ১ জুলাই ২০২১

কমলগঞ্জে পৃথক স্থানে ২ জনের বিষপান, একজনের মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে ২ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১ জনের মৃত্যু ঘটেছে। অপরজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ও হাসপাতাল সুত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিষ্টানটিলা এলাকার বাদল গোমেজের ছেলে মিলন গোমেজ মিলু (৩৭) নামের চা শ্রমিক অভাবের কারণে হতাশাগ্রস্ত হয়ে বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে বিষপান করে। তার পরিবারের সদস্যরা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা মিলনকে মৃত ঘোষণা করে।

মাধবপুর ইউপি সদস্য সাবিদ আলি জানান, অভাবের কারণে হতাশাগ্রস্ত হয়ে চা শ্রমিক মিলন গোমেজ মিলু নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। সে অতিরিক্ত নেশাগ্রস্তুও ছিল বলে ইউপি সদস্য জানান। কমলগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

অপরদিকে উপজেলার পতনউষার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সায়েদ আলী (৬০) নামে এক বৃদ্ধ গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়