ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৩, ২ জুলাই ২০২১
আপডেট: ১১:৩৯, ২ জুলাই ২০২১

মৌলভীবাজারে একদিনে ৫২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ। আক্রান্তের হার বেড়ে মৌলভীবাজারে এবার একদিনেই করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫২ জন।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় ১৩০টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪০ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৩৪ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার বেড়েছে। শুক্রবার (২ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩০৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১ জন। মোট সুস্থ হয়েছেন ২৬৮৫ জন। 

নতুন আক্রান্ত ৫২ জনের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ৯ জন, বড়লেখার ৩ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ২ জন, জুড়ীর ৬ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২৬ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শুন্য।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র‌্যাব মাঠে রয়েছে। এছাড়া বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবেন ১০৬ জন ম্যাজিস্ট্রেট। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবেন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই বিধিনিষেধে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার।

এবারের বিধিনিষেধে সরকারের পক্ষ থেকে 'কঠোর' হওয়ার ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে থাকছে সেনাবাহিনীও। বিস্তারিত...

শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারাবিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ২৯৪ জন। তার আগের ২৪ ঘণ্টায় মারা গেছে ৮ হাজার ৪৮০ জন। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩০ হাজার ২৮৩ জন।

নতুন করে মারা যাওয়াদের নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৭১ হাজার ২৯৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৩৪৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৩৭৬ জন। বিস্তারিত...

এদিকে গতকাল বৃহস্পতিবারের (১ জুলাই) আপডেট অনুযায়ী, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে। এর আগে গত ২৭ জুন দেশে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানা গিয়েছিল। এদিকে ২৬ জুন ছাড়া গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রতিদিনই শতাধিক মৃত্যু দেখছে বাংলাদশ। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়