মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৩৪, ২ জুলাই ২০২১
মৃত মায়ের বুকে শিশুর দুধপান চেষ্টার ছবি ভাইরাল
ভাইরাল হওয়া ছবি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় মাসের কন্যাশিশু রেখে মারা গেছেন ঘরনী সুমী বেগম। হাসপাতাল শয্যায় মৃত মায়ের বুকে দুধ পানের চেষ্টা করছে শিশুটি- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি অনেকেই শেয়ার করছেন। মন্তব্য করে অনেকে সমবেদনা জানাচ্ছেন, কেউ কেউ হাসপাতালের চিকিৎসক সেবিকাদের অবহেলার অভিযোগ এনে দোষারোপ করছেন। তবে হাসাপাতাল কর্তৃপক্ষের দাবি ওই নারীর যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ঘটনাটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
গত বুধবার (৩০ জুন) তীব্র পেটব্যথা নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ২৫ বছর বয়সী সুমি বেগম। পরদিন বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে তিনি মারা যান। সুমি বেগম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মন্নান মিয়ার মেয়ে।
মৃত নারীর ভাই পারভেজ মিয়া জানান, সুমির স্বামীর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকারবাজার এলাকায়। সপ্তাহখানেক আগে তিনি বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। এরমধ্যে পেটব্যথার সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পারভেজ মিয়া অভিযোগ করেন হাসপাতালের খামখেয়ালির। তিনি বলেন, চিকিৎসক সেবিকারা রোগীকে গুরুত্ব দেননি। এখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকলে তারা রোগীকে উন্নত হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিতে পারতেন। তা না করায় তিনি মারাই গেলেন।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, বিষয়টি অবগত হবার পর আমি ওই রোগীর ফাইল তলব করে দেখেছি। চিকিৎসায় কোনো অসঙ্গতি মনে হয়নি। তারপর বিষয়টি নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে দেখবো। হাসপাতালের কারো গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেবো।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























