বড়লেখা প্রতিনিধি
আপডেট: ১৭:১৭, ২ জুলাই ২০২১
বড়লেখায় লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা, আটক ৪
মৌলভীবাজারের বড়লেখায় লকডাউনের দ্বিতীয় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। লকডাউন কার্যকরে শুক্রবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উপজেলার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেছে।
এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাইরে অবস্থান করায় ৪ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বড়লেখা উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে মাঠে কাজ করছে। শুক্রবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উপজেলার কাঁঠালতলী ও রতুলী, দক্ষিণভাগ বাজারসহ বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করা হয়।

এসময় সেনাবাহিনীর সিলেট সেনানিবাসের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন মো. মাহাদী হাসান, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ও থানার সেকেন্ড অফিসার (এসআই) সুব্রত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, সরকার ঘোষিত বিধিনিষেধ পালনে নিরবিচ্ছিন্ন টহল, ক্যাম্পেইন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। লকডাউন যথাযথভাবে কার্যকরে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী সম্মিলিতভাবে মাঠে কাজ করছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেছি। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮টি মামলায় ১৫ হাজার ২০০ টাকা জরিমানা এবং ৪ জনকে আটক করা হয়েছে। লকডাউন কার্যকরে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/এজে লাভলু/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























