জাহেদ আহমদ চৌধুরী, মৌলভীবাজার
আপডেট: ২০:১৫, ২ জুলাই ২০২১
জামাতে ফজরের নামাজ পড়ে কিশোররা পেল গিয়ার বাইসাইকেল
টানা ৪০ দিন মসজিদে জামাতে ফজরের নামাজ পড়ে ১৩ কিশোর পেল গিয়ার বাইসাইকেল। তরুণ ও কিশোরদের নামাজ পড়তে উদ্বুদ্ধ করতে এমনই উদ্যোগ বাস্তবায়ন করেছে মৌলভীবাজার পৌর এলাকার ২নং ওয়ার্ডের যুব সমাজ।
অরেঞ্জ টিলা এলাকার মিরাজ হোসেন হাজারী বাবু আইনিউজকে জানান, গত ঈদুল ফিতরের সময় এই উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, আমাদের ২নং ওয়ার্ডের অরেঞ্জ টিলা, বড়বাড়ি ও সোনাপুর এলাকার যুব সমাজ এই উদ্যোগটি নিয়েছিলো। ১২ থেকে ১৮ বছরের মধ্যে যারা আছে তারা যদি একাধারে ৪০ দিন ফজরের নামায মসজিদে জামাতের সহিত আদায় করে তাদের একটি করে গিয়ার বাইসাইকেল উপহার দেওয়া হবে। মৌলভীবাজার সরকারি কলেজ মসজিদে মোট ১৫ জন কিশোর এতে অংশগ্রহণ করে। এরমধ্যে ২ জন ৪০ দিন পূর্ণ করতে পারেনি। ১৩ জন টানা ৪০ দিন মসজিদে জামাতের সহিত ফজরের নামায আদায় করেছে। আজ শুক্রবার (২ জুলাই) সেই উপহার ১৩ জনের সবার মধ্যে দেওয়া হয়েছে। সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী স্যারও এতে সমর্থন দিয়েছেন।’

মিরাজ হোসেন বলেন, এই উদ্যোগে আমি ছাড়াও আমার ভাই ব্যাংক কর্মকর্তা সাব্বির হোসেন, খান আলমগীরসহ অনেকেই যুক্ত ছিলেন। আমরা নিজেরা এবং আমাদের বন্ধু, প্রবাসী, আত্মীয়স্বজন এবং সহকর্মীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়েছি।
শুক্রবার সাইকেল বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, মসজিদের ইমামসহ মুসল্লিরা।
এদিকে এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা সাব্বির হোসেন হাজারী বলেন, সকলের সহযোগিতায় এতো সুন্দর একটি কাজ সম্পন্ন হয়েছে। আর এই কাজে যারা অর্থ দিয়ে ও অন্যান্যভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি এরকম মহৎ কাজে সকলে সবসময় পাশে থাকবেন।’
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























