ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০১, ২ জুলাই ২০২১
আপডেট: ০০:২৫, ৩ জুলাই ২০২১

লকডাউনের দ্বিতীয় দি‌নে মৌলভীবাজারে ১৭৭ জনকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে সর্বাত্মক লকডাউন। তবে বিধি-নিষেধের তোয়াক্কা না করে জরুরি প্রয়োজন ছাড়াই অনেকে বাড়ির বাইরে বের হচ্ছেন, সরকারি বিধিনিষেধ অমান্য করছেন। এমন পরিস্থিতিতে মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

লকডাউনের দ্বিতীয় দিনে জেলার সকল উপজেলায় অভিযান চালিয়ে ১৭৭ ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার ৬৯০ টাকা জরিমানা এবং ৯০ জনকে সাময়িকভাবে আটক করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে ১৭৭জন ব্যক্তিকে জরিমানা করে তা আদায় করা হয়। এসময় ৯০ জনকে আটক করা হলেও পরবর্তীতে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়।

শুক্রবার (২ জুলাই) সকাল ৯.৩০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালিত হয়।

উপজেলাভিত্তিক তথ্য অনুসারে সদর উপজেলায় ১৪ মামলায় ৩ হাজার ১৪০ টাকা, রাজনগরে ১৪ মামলায় টাকা, কুলাউড়ায় ১৮ মামলায় ১৪ হাজার টাকা, জুড়ীতে ৩ মামলায় ৯০০ টাকা, বড়লেখায় ২৫ মামলায় ৫০ হাজার ৭০০ টাকা, শ্রীমঙ্গলে ৮ মামলায় ২ হাজার ১০০ টাকা, কমলগঞ্জে ১২ মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জেলা প্রশাসনের ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোট ৮৩ মামলায় ৫১ হাজার ১০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

এছাড়া জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, আনসার ও বিজিবির সমন্বয়ে সারা মৌলভীবাজার শহর টহল দেয়ার মাধ্যমে মনিটরিং করেছেন।

জনগণকে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে পরিচালিত অভিযানে সারা জেলায় মোট ২৩ টি টিম নিয়োজিত ছিলো।

করোনাভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার ১ থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় জরুরিসেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। গণমাধ্যমসহ কিছু জরুরিসেবা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়