ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ৩ জুলাই ২০২১
আপডেট: ২২:২৭, ৩ জুলাই ২০২১

কমলগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা: থানায় মামলা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের রিকিয়াশন পাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে মামলায় অভিযুক্ত প্রধান আসামী এখনো পলাতক রয়েছে।

নির্যাতিাতা শিশুটির পিতা দীপক রিকিয়াশন ও মা পার্বতী রিকিয়াশন জানান, বৃহস্পতিবার সকালে মেয়ে নুনু ওরপে (সৌরভী) (৪) ও ছেলে সৌরভকে (৮) ঘরে রেখে বাগানে কাজে চলে যায়। কাজ শেষে সন্ধ্যায় ঘরে ফিরলে রাতে ছেলে সৌরভ (৮) জানায়, দুপুরে মাধবপুর চা-বাগানের মোহনলাল ভর (৩৫) বোন নুনুকে (সৌরভী) নষ্ট করার চেষ্টা করেছে।

ঘটনার খবর পেয়ে মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, সদস্য সাবিদ আলি সহ কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক পবিত্র শেখর দাশ ও মহাদেব বাছাড় ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় শুক্রবার রাতে শিশুর মা পার্বতী রিকিয়াশন বাদী হয়ে মাধবপুর চা বাগানের মৃত সিতারাম ভরের ছেলে মোহনলাল ভরকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মোহনলাল ভর এলাকা থেকে পালিয়ে গেছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে আসামী পালিয়েছে। তবে আসামীকে গ্রেফতার করার জন্য পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়