ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ৩ জুলাই ২০২১
আপডেট: ০০:০৮, ৪ জুলাই ২০২১

লকডাউন অমান্য: মৌলভীবাজারে ১৮২ মামলায় জরিমানা

মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

লকডাউনে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা ও দোকানপাট খোলা রাখায় ১৮২ মামলায় ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

শনিবার (৩ জুলাই) জেলার সকল উপজেলায় ২২ টি অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। এসময় ৫১ জনকে সাময়িক আটক করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার ১ থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় জরুরিসেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। গণমাধ্যমসহ কিছু জরুরিসেবা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

মৌলভীবাজারে আরও এক করোনা রোগীর মৃত্যু

সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ২৩ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে ২৩ জনের। শনাক্তের হার ২৯ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ এপ্রিল মৌলভীবাজার প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে এখন পর্যন্ত ৩১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ৩৬ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২৭০৪ জন।

সারাদেশে করোনা কেড়ে নিয়েছে প্রায় ১৫ হাজার মানুষের প্রাণ

দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি

সারাদেশে উদ্বেগজনকভাবে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। সাথে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। টানা ৭ দিন ধরে শতাধিক মৃত্যু দেখছে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দেশে করোনায় একদিনে আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯১২ জনে।

তবে গত দুই দিনের তুলনায় শনিবার শনাক্তের সংখ্যা কমেছে। এদিন নতুন আক্রান্ত হিসেবে  শনাক্ত হয়েছেন ৬ হাজার ২১৪ জন। দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে।

এছাড়া দেশে একদিনে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৭৭৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়