মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:১০, ৪ জুলাই ২০২১
এনটিভির ১৯ বছরে পদার্পন উপলক্ষে মৌলভীবাজারে মাস্ক ও চারাগাছ বিতরণ
ফলজ বৃক্ষের চারাগাছ গ্রহণ করছেন মুক্তকথা পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ মহসীন।
প্রতিবছর সাজসজ্জা, র্যালী এবং কেক কাটা হয় এনটিভির এই বর্ষপূর্তিতে। তবে করোনাভাইরাসের কারণে গত বছর ও এবারে ছিলো ভিন্নতা। এনটিভির ১৯ বর্ষপূর্তিতে স্বাস্থ্যবিধি মেনে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় মাস্ক ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
শনিবার (৩ জুলাই) মৌলভীবাজার শহরে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে মাস্ক ও ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।
এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সঞ্চালনায় এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানান মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, ইলেক্টনিক মিডিয়া জার্ণালিষ্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সাধারণ সম্পাদক বকসী মিছবাউর রহমান, মৌলভীবাজার সাংবাদিক সমিতির সভাপতি, বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ প্রতিনিধি পান্না দত্ত, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ইটিভি প্রতিনিধি বিকুল চক্রবর্ত্তী, আরটিভি প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, এশিয়া টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মুক্তকথা পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ মহসীন, মনুবার্তা পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন, মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও ভোরের পাতা প্রতিনিধি এ এস কাঁকন, পৌর কাউন্সিলর সৈয়দ সেলিমুল হক, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা বেগম, কোভিড ১৯ দাফন-কাফনে নিয়োজিত টিমের সভাপতি এম মুহিবুর রহমান ও সাইফুল ইসলাম সরকার জুনেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও গনমাধ্যম কর্মীরা প্রায় ২ হাজার সার্জিক্যাল মাস্ক শহরের পশ্চিমবাজার, পাতাকুঁড়ি এলাকা, শমসেরনগর রোড, চৌমোহনা এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে পথচারী, বিভিন্ন যানবাহনের চালক ও দিনমজুরদের মধ্যে বিতরণ করেন। এর আগে পৃথকভাবে উন্নত জাতের ফলজবৃক্ষের চারা, মাল্টা, বিভিন্ন জাতের আম ও শরিফা গাছের চারা বিতরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মোঃ আজাদুর রহমান আজাদ, ঢাক ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, দৈনিক খবর পত্রের প্রতিনিধি স.ই সরকার জবলু, বাংলাটিভির প্রতিনিধি আলী হোসেন রাজন, বিটিভি ক্যামেরাপার্সন মোঃ আমির, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি মসাহিদ আহমদ, চ্যানেল আই ক্যামেরাপার্সন জুলফিকার আলী ভুট্রু, পাতাকুঁড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনটিভির ক্যামেরাপার্সন মঞ্জু চৌধুরী, দৈনিক নব চেতনা প্রতিনিধি জাকির হোসেন, পাতাকুঁড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফ আলী, সাইফুল্লা হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























