ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ৪ জুলাই ২০২১
আপডেট: ২২:২৬, ৪ জুলাই ২০২১

কমলগঞ্জে শতাধিক সুবিধাবঞ্চিত ও দুঃস্থদের মাঝে আ.লীগ নেতার সহায়তা

বৈশ্বিক মহামারী প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে শতাধিক সুবিধাবঞ্চিত ও দুঃস্থ লোকদের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল আহাদ (ফারুক আহমেদ)।

রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় আদমপুর ইউনিয়নের নৈনারপারস্থ নিজ বাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে শতাধিক মানুষকে জনপ্রতি ৫ কেজি চাল ও নগদ ১ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল লতিফ, আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সবুজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছর ঈদ ও সাম্প্রতিক করোনা সংকটকালে ও প্রাকৃতিক নানা দূর্যোগের সময় আওয়ামীলীগ নেতা মো. আব্দুল আহাদ (ফারুক আহমেদ) বিত্তহীন, অসহায় মানুষের পাশে দাঁড়ান।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়