মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:০৩, ৫ জুলাই ২০২১
মৌলভীবাজারে ভোক্তা অধিকারের তদারকি অভিযান ও জরিমানা আদায়
কঠোর লকডাউনে মৌলভীবাজার। এর মধ্যেই কিছু অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন নিত্যপণ্যের দাম। এমন অবস্থায় আজ সোমবার (৫ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় শহরের বিভিন্ন স্থানে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর উপজেলার কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, ফ্রিজে রেখে মাংস বিক্রয় করা, দাম বেশি নেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট রোডে অবস্থিত খোকন মিট হাউজকে ৩ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত হামজা পোল্ট্রি হাউজকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ সূত্রে জানা যায়, অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























