শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ০৯:২৯, ৬ জুলাই ২০২১
শ্রীমঙ্গলে যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব হল রুমে রোববার রাতে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে যায়যায়দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো. শফিকুল ইসলাম রুম্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কমলগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান আজাদ পিপি ৷ অতিথি হিসেবে ছিলেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন, সহ-সভাপতি শ্যামল পাল।
অনুষ্ঠানে আরও ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাপ্তাহিক আলোকন এর সম্পাদক হুমায়ূন কবীর চৌধুরী রিপন, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক ও হোটেল ইসাকী এমোসে'র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সাইফ উদ্দিন লিটন ৷
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইমন দেব চৌধুরী বৈশাখী টিভি, নান্টু রায় শ্রীমঙ্গলের চিঠি, সাজন আহমেদ রানা, দৈনিক আমার বার্তা, এস কে সুমন এশিয়ান টিভি, শিমুল তরফদার প্রথম আলো, সুমন বৈদ্য দৈনিক ভোরের কাগজ, রুপম আচার্য্য ডেইলী অবজারভার, রিয়ন আহমেদ, দৈনিক দেশ, জহিরুল ইসলাম সাপ্তাহিক জয়বার্তা, ইব্রাহিম প্রমুখ ৷
বক্তারা বলেন, সংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। অপসাংবাদিকতা দুর করতে হবে, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে তাদেরকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করতে হবে।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























