নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৬:৪১, ৬ জুলাই ২০২১
মৌলভীবাজারে কম মূল্যে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন
চলমান কঠোর লকডাউন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মতো মৌলভীবাজারে ট্রাক সেল চালু করছে টিসিবি। কমমূল্যে টিসিবির পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন।
মঙ্গলবার (৬ জুলাই) মৌলভীবাজারে টিসিবির তিনটি ট্রাক সেলের গাড়ী বের হয়েছে। শহরের শ্রীমঙ্গল সড়ক, কোর্ট রোড ও সরকার বাজার এলাকায় টিসিবির পণ্য বিক্রি হয়েছে। বিক্রি শুরু হওয়ার আগে থেকেই ছিল মানুষের ভিড়।
লকডাউনে কম দামে পণ্য কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন ক্রেতারা। এসব ট্রাকে কেজিপ্রতি ৫৫ টাকা দরে চিনি ও ডাল এবং লিটারপ্রতি ১০০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে।
একজন ২ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ২ থেকে ৪ লিটার তেল ক্রয় করতে পারছেন। কম দামে করোনা পরিস্থিতিতে এসব পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। টিসিবির এই পণ্য বিক্রিতে প্রতিদিন ৭ থেকে ৮শত মানুষ কম দামে পণ্য কেনার সুযোগ পাচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান জানান, প্রতিদিন টিসিবির প্রতিটি ট্রাকে ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি মসুর ডাল এবং ১০০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেয়া হয়েছে। টিসিবির এ কার্যক্রম চলবে ঈদুল আজহা পর্যন্ত।
আইনিউজ/এইচকে/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























