ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩২, ৬ জুলাই ২০২১
আপডেট: ১৯:২১, ৬ জুলাই ২০২১

শ্রীমঙ্গলে পাহাড় কাটার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলের রাধানগরে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলার প্রশাসন। 

মঙ্গলবার (৬ জুন) দুপুরে অভিযান চালিয়ে পাহাড় কাটার কারণে একই এলাকার ইউনুছ মিয়ার স্ত্রী নার্গিস বেগমকে শ্রীমঙ্গল উপজেলার কমিশনার (ভুমি) নেছার আহমদ ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নয়ন কারকুন। 

তিনি জানান, এখান থেকে মাটি নিয়ে একটি ভিটা ভরাট করা হচ্ছিল। পাহাড় কাটার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছেন এসিল্যান্ড।

আইনিউজ/আরডি/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়