ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ৬ জুলাই ২০২১

লকডাউনের ষষ্ঠ দিনে মৌলভীবাজারে ৭৪ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে মৌলভীবাজার জেলাজুড়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে লকডাউন অমান্য করায়  ১১৮ মামলায় ৭৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) জেলার সকল উপজেলায় ২২ টি অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। এসময় ৯ জনকে সাময়িক আটক করা হয়।

সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে এই জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

মৌলভীবাজারে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫২ শতাংশে

সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। ২৪ ঘণ্টায় জেলাটিতে  নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৬ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে ৫৬ জনের। শনাক্তের হার ৫২  শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ এপ্রিল মৌলভীবাজার প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে এখন পর্যন্ত ৩২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ৩৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২৭৫০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়