ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৪২, ৭ জুলাই ২০২১
আপডেট: ২১:৫০, ৭ জুলাই ২০২১

মৌলভীবাজারে করোনা চিকিৎসায় দুইটি এইচএফএনসি বরাদ্দ

মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা (এইচএফএনসি) বরাদ্ধ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও পাঁচটি পালস্ অক্সিমিটার, একটি ইনফ্রারেড থার্মোমিটার এবং ৫০০টি এন-৯৫ মাস্ক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জুলাই) এই বরাদ্ধগুলো দেওয়া হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির হোসেন খান আইনিউজকে এ তথ্যগুলো নিশ্চিত করেছেন।

ডা. শাব্বির হোসেন খান জানান, এর আগে স্থানীয় উদ্যোগে তিনটি এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের মাধ্যমে আরও দুইটি এইচএফএনসি বরাদ্ধ পাওয়া যায়। এরমধ্যে তিনটি বর্তমানে করোনা মহামারির কঠিন এই সময়ে রোগীদের সার্ভিস দিচ্ছে। দুইটি এইচএফএনসি মেরামত পর্যায়ে আছে। 

নতুন আরও দুইটি এইচএফএনসি বরাদ্ধ পাওয়ায় জেলাবাসী এর সুফল পাবে বলে জানান শাব্বির হোসেন খান। 

এদিকে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে করোনা চিকিৎসার সক্ষমতা বিষয়ে হাসপাতাল সূত্রে জানা যায়, আইসিইউ বেড আছে পাঁচটি, ডেডিকেটেড আইসোলেশন বেড আছে ৫০টি। এছাড়া অক্সিজেন সিলিন্ডার আছে ২৩৫টি। অক্সিজেন ভর্তি সিলিন্ডার আছে ১১০টি। 

এ বিষয়ে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক আইনিউজকে বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ আন্তরিকতায় হাসপাতালের রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

এদিকে মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। একদিনে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৪৬টি নমুনা পরীক্ষায় এই ৯৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৮%। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়