কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:৫৬, ৭ জুলাই ২০২১
লকডাউন অমান্য: কমলগঞ্জে ১৪ মামলায় ৩২৫০ টাকা জরিমানা
কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় ব্যবসায়ীসহ যানবাহন চালকদের বিরুদ্ধে ১৪টি মামলায় ৩২৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সপ্তম দিন কঠোর লকডাউনের এ সময় বিধিনিষেধ অমান্য করায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪টি মামলা দেয়া হয়েছে। এতে মোট ৩ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী উপজেলার ভানুগাছ বাজার, শমশেরনগর, শহীদনগর বাজারসহ বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি লকডাউনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























