ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩২, ৭ জুলাই ২০২১
আপডেট: ২২:০৩, ৭ জুলাই ২০২১

রাতের আঁধারে কমলগঞ্জের শ্মশানঘাটে শতাধিক চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নছরতপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের শ্মশান সংলগ্ন জায়গায় রোপণকৃত শতাধিক গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ এবং সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের নছরতপুর গ্রামের মৃত অকিল মালাকারের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত স্থানীয় একটি মহলের বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, এই শ্মশানঘাট দিয়ে ওই মহলটি একটি রাস্তা করতে চায় এবং তারা বিভিন্ন সময় শ্মশানের বেড়া উপড়ে দেয়।

কমলগঞ্জ থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৭ জুলাই) রাত ১টার দিকে শ্মশান সংলগ্ন জায়গার শতাধিক বনজ গাছের চারা কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে জমি ও গাছের মালিক ইন্দ্রজিত মালাকারের ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আনসার শোকরানা মান্না সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় ইন্দ্রজিত মালাকার বাদী হয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে সরেজমিন তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়