ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩০, ৭ জুলাই ২০২১
আপডেট: ২৩:২৭, ৭ জুলাই ২০২১

জেলা প্রশাসকের সুস্থতায় খাসিয়া পুঞ্জির গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা

স্বপরিবারে করোনা আক্রান্ত মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও তার পরিবারের রোগমুক্তি ও সুস্থতা কামনায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার খাসিয়া পুঞ্জির খ্রীষ্টীয় গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খাসি জনগোষ্ঠীর সামাজিক সংগঠন 'খাসি সোশ্যাল কাউন্সিলের অনুূরোধে বুধবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টায় একযোগে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সাপ্তাহিক প্রার্থনা সভার অংশ হিসেবে প্রতিটি চার্চের প্রধানেরা ও পালকেরা এ সভায় অংশগ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মৌলভীবাজার জেলায় করোনা প্রতিরোধের শুরু থেকেই মাঠে থেকে কাজ করে চলেছেন। তার করোনা আক্রান্ত হওয়ার খবরে আমরা সবাই মর্মাহত। এ অবস্থায় জেলা প্রশাসকসহ তার পুরো পরিবারের আশু রোগমুক্তি কামনায় প্রার্থনার জন্য চার্চে অনুূরোধ জানানো হয়।

উল্লেখ্য, গত সোমবার (৫ জুলাই) সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। দুপুরে আইনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নিজেই। 

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বাসার সকলের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছি।

করোনা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সার্বক্ষণিক মাঠে ছিলেন। তিনি লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর ছিলেন। 

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়