মৌলভীবাজার প্রতিনিধি
লকডাউনের সপ্তম দিনে মৌলভীবাজারে ১০১ মামলা, আটক ২৪
দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের সপ্তম দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় মৌলভীবাজারে ১০১ টি মামলায় ১ লাখ ৮ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। সারা জেলায় ২২টি মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া বুধবার (৭ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত পরিচালিত অভিযানে ২৪ জনকে সাময়িকভাবে আটক করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে অর্থদণ্ড করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
মৌলভীবাজারে দৈনিক সংক্রমণ একশ ছুঁই ছুঁই
মৌলভীবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে ৯৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। জেলায় দৈনিক সংক্রমণের রেকর্ড এটি। এসময় ভাইরাসটিতে একজনের মৃত্যু হলেও কারো সুস্থ হওয়ার খবর পাওয়া যায় নি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, ১ জুলাই থেকে ৭ জুলাই এই সাতদিনে জেলায় ৩৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় তিনজন করোনা রোগীর মৃত্যুও হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ১০৮ জন।
দেশে একদিনে সর্বোচ্চ ২০১ জনের প্রাণহানি
করোনাভাইরাস বাংলাদেশে তার ভয়াল রূপ দেখাতে শুরু করেছে। একদিনে ২০১ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাসটি। একই সাথে শনাক্তের তালিকায় যুক্ত হয়েছেন আরও ১১ হাজার ১৬২ জন।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া বিজ্ঞপ্তি অনুসারে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ৬৬ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৫৮, চট্টগ্রামে ২১, রাজশাহীতে ১৮, বরিশালে ৭, সিলেটে ৯, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৫ হাজার ৯৮৭ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫০ হাজার ৫০২ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ। আর মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























