ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:০১, ৮ জুলাই ২০২১
আপডেট: ১৩:৩৮, ৮ জুলাই ২০২১

মৌলভীবাজারের সন্তান ডা. সপু বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর

মৌলভীবাজারের সন্তান প্রফেসর ডা. ছয়েফ উদ্দিন আহমদ সপু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা (বিএসএমএমইউ)-এর প্রো-ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। 

তিনি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সাহেব বাড়ির কৃতি সন্তান। প্রফেসর ডা. ছয়েফ উদ্দিন আহমদ সপু-এর চাচা মরহুম নাজির উদ্দিন আহমদ ছিলেন এলাকার একজন খ্যাতিমান পুরুষ। তাঁর নামে নাজিরাবাদ ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

ডা. ছয়েফ উদ্দিন আহমদ-এর বড়ভাই প্রফেসর ড. মুসলেহ উদ্দিন আহমদ তারেক ছিলেন সিলেটের শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর। অপর ভাই লেখক ও গবেষক সাদেক আহমদ গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। অপর ভাই মোস্তাক আহমদ অপু মৌলভীবাজারে অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে সরকারি চাকুরিতে কর্মরত। সব ছোট ভাই জালাল আহমদ রাজু মৌলভীবাজার আদালতে আইন পেশায় যুক্ত। 

প্রফেসর ডা. ছয়েফ উদ্দিন আহমদ সপু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় মৌলভীবাজারের নানা প্রান্তের মানুষ তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়