মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:১০, ৮ জুলাই ২০২১
মৌলভীবাজারে ১৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন
মৌলভীবাজারে করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে জেলার ১৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসানের সঞ্চালনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্তসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

প্রথম পর্যায়ে জেলার ১৩ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ সহায়তা হিসেবে থাকছে ১০ কেজি চাল এবং ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
প্রথম পর্যায়ে এই ত্রাণ কর্মসূচিতে জেলার ৫টি পৌরসভা এবং ৬৭টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন৷
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























