ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:৫৮, ৯ জুলাই ২০২১
আপডেট: ১১:২২, ৯ জুলাই ২০২১

মৌলভীবাজারে নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত, আক্রান্তের হার ৪৯%

মৌলভীবাজারে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেইসাথে তাল মিলিয়ে বাড়ছে সংক্রমণের হারও। গত একদিনে জেলায় আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৩৭টি নমুনা পরীক্ষায় এই ৬৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৪৯ শতাংশ। গতকাল এই আক্রান্তের হার ছিলো ৩১ শতাংশ। সেই তুলনায় একদিনের ব্যবধানে বেড়েছে সংক্রমণের হার।  

জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৭১ জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও একজন। তিনি রাজনগরের বাসিন্দা। মোট মৃত্যুর সংখ্যা ৩৯ জন। 

শুক্রবার (৯ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। 

নতুন আক্রান্ত ৬৭ রোগীর মধ্যে রাজনগরের ১৫ জন, বড়লেখার ৪ জন, কমলগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলা, কুলাউড়া, শ্রীমঙ্গল ও জুড়িতে আলাদাভাবে আক্রান্তের সংখ্যা শুন্য।

মৌলভীবাজারে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন জেলাটিতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল বুধবার (৭ জুলাই) জেলাটিতে ৯৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। একদিনে দৈনিক শনাক্তের এতো সংখ্যা এর আগে দেখেনি মৌলভীবাজার।

এর আগে গত ৫ জুলাই সর্বোচ্চ ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল মৌলভীবাজারে। কিন্তু গতকাল সেই রেকর্ড ভেঙে দৈনিক শনাক্ত প্রায় একশ এর কাছাকাছি চলে এসেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, ১ জুলাই থেকে ৭ জুলাই এই সাতদিনে জেলায় ৩৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় তিনজন করোনা রোগীর মৃত্যুও হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ১০৮ জন। এ থেকে বোঝা যায়, জেলায় সুস্থতার চেয়ে সংক্রমণ বেশি।

মৌলভীবাজার সীমান্তবর্তী এলাকা। ঈদুল ফিতরের পর থেকে এই জেলাটিতে সংক্রমণ বাড়ছে। বর্তমানে লকডাউন চললেও স্বাস্থ্যবিধি মানছে না মানুষ। রাস্তায় ঘোরাঘুরি করার কারণে বাড়ছে সংক্রমণ।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়