কামরুল হাসান শাওন, রাজনগর থেকে ফিরে
আপডেট: ১৩:১৫, ৯ জুলাই ২০২১
রাজনগরে গাভীর যমজ বাচ্চা দেখতে উৎসুক জনতার ভিড়
যমজ বাচ্চা দিল গাভী। তাতে বেজায় খুশি খামারি। মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরের কৃষক নুরুল ইসলামের গরুর খামারে বাচ্চাগুলোর জন্ম হয়েছে। এই আনন্দ গ্রামবাসি, পাড়া-প্রতিবেশিদের মধ্যেও ছুঁয়ে গেছে। গরুর যমজ বাছুর নিয়ে ছোট ছোট ছেলেমেয়ে, শিশু-কিশোরদের মধ্যে উৎসব উৎসব ভাব বিরাজ করছে। উৎসুক জনতা জনতা গাভী ও বাচ্চা দেখতে নুরুল ইসলামের বাড়িতে ভিড় করছে।
বুধবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে খামারি নূরুল ইসলাম বাবরের খামারে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গাভী ৩০ মিনিট পরপর দুটি বাচ্চার জন্ম দেয়। গাভী ও বাচ্চা দুটি সুস্থ আছে বলে জানিয়ছেন ঐ খামারি।
নুরুল ইসলাম বাবর আইনিউজকে বলেন, আমি প্রথম দিকে শখ করে তিন-চারটা গরু পালতাম। গত বছর হঠাৎ মনস্থির করি খামার করব। যেমন চিন্তা তেমন কাজ শুরু করি, বর্তমানে ছোটবড় বিভিন্ন জাতের ৩৭ টি গরু আমার খামারে আছে।
তিনি বলেন, এক বছর আগে উপজেলার বাঙালি গ্রাম থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীটি কিনি। প্রতিদিন ৮ কেজি দানাদার খাদ্য, ২০ কেজি ঘাস ও শুকনা খড় দিতাম। আমি বুঝতেই পারিনি যে গাভীর পেটে দুটি বাচ্চা আছে। প্রথম বাচ্চা প্রসব করার প্রায় ৩০ মিনিট পর আরেকটি বাচ্চা প্রসব করা দেখে সত্যি আমি অবাক হয়ে যাই।
তিনি যুক্ত করেন, এই জাতের গাভীর রেকর্ড হচ্ছে এটা ১৫ থেকে ১৬ লিটার দুধ দিতে সক্ষম।
রাজনগরের আরেক খামারি ফারুক আহমদ বলেন, এটা দারুণ একটা খবর। আমি নিজেও গাভী ও বাচ্চা দুটি দেখে এসেছি। বিভিন্ন গ্রামের লোকজন গাভীর যমজ বাচ্চা দেখতে নুরুল ইসলামের বাড়িতে ভিড় করছেন।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো আব্দুস ছামাদ বলেন, এটা অস্বাভাবিক কিছু না আমি নিজে ৭টা পযর্ন্ত বাচ্চা দিতে দেখেছি। অনেক সময় গাভীর একাধিক ডিম্বানু নিষিক্ত হয়ে বেরিয়ে আসে। ষাঁড় গরুর লক্ষ লক্ষ শুক্রাণু নির্গত হয়, তখন ডিম্বানু নিষিক্ত হয়ে একাধিক বাচ্চা জন্ম হয়। ষাঁড়ের একবারের শুক্রাণু দিয়ে ১২ থেকে ১৫টি বাচ্চা ফার্টিলাইজ করা যায়।
আইনিউজ/শাওন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























