ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ৯ জুলাই ২০২১
আপডেট: ২০:৩৫, ৯ জুলাই ২০২১

‘শুদ্ধাচার পুরস্কার’র জন্য মনোনীত হলেন রেজাউল করিম চৌধুরী

জাতীয় শুদ্ধাচার পুরস্কারের (২০২-২০২১) জন্য মনোনীত হয়েছেন বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী।

জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ অনুযায়ী বন সংরক্ষক মিহির কুমার দো স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

এ বছর বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সার্কেল থেকে মোট ৪ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী এই তথ্য নিশ্চিত করে জানান, আমাকে এ বছর 'জাতীয় শুদ্ধাচার পুরষ্কার' প্রদান করায় আমি পরম করুনাময় আল্লাহ, বন অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের শ্রদ্ধাভাজন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে এই পুরস্কার প্রাপ্তিতে আমার প্রতি যেমন বিভাগের চাওয়া বেড়ে গেলো তেমনি আমারও দায়িত্ব আরও বেড়ে গেলো। সবার সহযোগিতার আমার প্রতি যে দায়িত্ব পালনের দায়িত্ব সরকার দিয়েছে তা আমি পালন করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। সবার আগে বন এবং বন্যপ্রানীর স্বার্থ বড় হিসেবে গণ্য হবে। 

যেসব গুণাবলীর জন্য শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীর পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন স্থাপন করা, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে আচরণ, সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক নিরাপত্তা সচেতনতা, ছুটি গ্রহণের প্রবণতা, উদ্ভাবনী চর্চার সক্ষমতা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, অভিযোগ প্রতিকারে সহযোগিতা করা।

গেজেটে আরো বলা হয়, শুদ্ধাচার পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীকে উল্লিখিত সূচকের ১০০ নম্বরের মধ্যে অবশ্যই ৮০ নম্বর পেতে হবে। এটি না পেলে ওই কর্মচারী এ পুরস্কার পাওয়ার জন্য প্রাথমিকভাবে বিবেচিত হবেন না। আর বিবেচিত কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া কর্মচারী শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হবেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়