ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৪৯, ১০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:২২, ১০ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে করোনা শনাক্তের হার কমে ৯ শতাংশে

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরও ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে করোনাভাইরাস শনাক্তের হার কমে এসেছে ৯ শতাংশে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৮ শতাংশ। এর আগের দিন মৌলভীবাজারে শনাক্তের হার ছিলো ২৩ দশমিক ৫ শতাংশ। 

সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৭ হাজার ৯৪০ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৩২ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ। তবে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন করোনা রোগী।

নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৯ জন, জুড়ীর ২ জন, শ্রীমঙ্গলের ২ জন,  কমলগঞ্জের ১ জন, বড়লেখার ১ জন, কুলাউড়ার ২ জন, রাজনগরের ২ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৯৪০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ জন। এদের মধ্যে ১৯ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের, ২ জন শ্রীমঙ্গলের এবং ১১ জন কমলগঞ্জের। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৬২০ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

আইনিউজের ভিডিও-

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

করোনা রোগীদের পাশে মৌলভীবাজারের ইংল্যান্ড প্রবাসীরা

মৌলভীবাজার আদালত এলাকায় হামলা-ভাঙচুর-রক্তারক্তি ঘটনা। কি হয়েছিলো সেখানে?

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বিয়েতে যাওয়ার পথে শিশুসহ ৩ জনের মৃত্যু

মনে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা?

লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়