ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ১১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৫২, ১১ সেপ্টেম্বর ২০২১

পরিবেশমন্ত্রীর সঙ্গে হিন্দু যুব পরিষদের বড়লেখা শাখার মতবিনিময়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের বড়লেখা শাখা। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) হিন্দু যুব পরিষদের উপজেলা শাখার সভাপতি অজিত দাস ও সম্পাদক সুমিত রঞ্জন দাসের নেতৃত্বে বড়লেখায় মন্ত্রীর বাসভবনে এই মতবিনিময় করা হয়। এসময় পরিবেশমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মত বিনিময়কালে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান শুয়েব আহম্মদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনসহ হিন্দু যুব পরিষদের উপজেলার শাখার নেতৃবৃন্দরা। 

মতবিনিময়কালে পরিবেশমন্ত্রী সংশ্লিষ্টদের বিভিন্ন ধরণের দিকনির্দেশনা ও সংগঠনের সফলতা কামনা করেন। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ