Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০১, ১১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:০৬, ১১ সেপ্টেম্বর ২০২১

স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলতে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগ 

দীর্ঘ দেড় বছর পর রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মৌলভীবাজার পৌর এলাকার মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো যেন স্বাস্থ্যবিধি মেনে খোলা হয় সেজন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে মৌলভীবাজার পৌরসভা।

এমন উদ্যোগকে ব্যতিক্রম হিসেবে দেখছেন শিক্ষকরা। তাঁরা বলেন- বাংলাদেশে আর কোথাও শিক্ষা প্রতিষ্ঠানকে স্যানিটাইজ করা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতার নজির নেই। 

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার কনফারেন্স হলে প্রধান শিক্ষক ও স্কুল প্রতিনিধিদের হাতে স্যানিটাইজার, মাস্ক, সাবান, স্প্রেসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন মেয়র ফজলুর রহমান।

এ সময় উপস্থিতি ছিলেন জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, উপজেলা শিক্ষা অফিসার মোতাহের বিল্লাহ, পৌর কাউন্সিলর নাহিদ হোসেন ও সালেহ আহমদ পাপ্পু প্রমুখ। 

এর আগে পৌর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জীবাণুমুক্ত করে শিক্ষার্থীদের ক্লাস করার উপযোগী করে দেন পৌর মেয়র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়, কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসা এবং শাহ মোস্তফা সিনিয়র টাইটেল মাদ্রাসার প্রধান শিক্ষক ও অন্যান্য প্রতিনিধি। এছাড়াও পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেয়র ফজলুর রহমান বলেন- স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় সেজন্য পৌরসভার পক্ষ থেকে মৌলভীবাজার শহরের মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় জীবাণুমুক্ত করা হয়েছে। একইসাথে মশার ওষুধও ছিটানো হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়