ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:১২, ২৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজার সরকারি কলেজে `ফুলেল শহর` কার্যক্রম

শহরের বিশিষ্ট ফুলপ্রেমীদের নিয়ে বৃক্ষরোপনে পৌর মেয়র।

শহরের বিশিষ্ট ফুলপ্রেমীদের নিয়ে বৃক্ষরোপনে পৌর মেয়র।

মৌলভীবাজার সরকারি কলেজে শুরু হয়েছে ফুলেল শহরের কার্যক্রম। পুরো মৌলভীবাজার শহরকে ফুলে-ফুলে সাজানোর উদ্যোগের ধারাবাহিকতায় সরকারি কলেজের পুকুরপাড়ে লাগানো হয়েছে লাল ফুরুস ও হলুদ রঙা সোনালু ফুলের চারা।

দেশি ফুরুস লাল ও গোলাপি রঙের হয়। বৈজ্ঞানিক নাম  Lagerstroemia indica, ইংরেজিতে Crepe myrtle। এটি হচ্ছে লাগের্স্ট্রমিয়া গণের একটি প্রজাতি, গুল্মজাতীয় উদ্ভিদ। প্রায় চার মিটার পর্যন্ত উঁচু হতে পারে।

এদিকে সোনালু ফুলকে অনেকেই বানরলাঠি বা বাঁদরলাঠি নামেও ডাকেন। বৈজ্ঞানিক নাম Cassia fistula এবং Albizia inundata। উদ্ভিদের শ্রেণীবিন্যাসে Fabaceae গোত্রের এ বৃক্ষের ফল লম্বাটে। সোনালী রঙের ফুলের বাহার থেকেই 'সোনালু' নামে নামকরণ।

লাল ফুরুস ও হলুদ রঙা সোনালু

এ ধাপে কলেজের পুকুরপাড়ে লাগানো হয়েছে ১৪টি সোনালু ও ৩টি লাল ফুরুস। 

ফুলগাছ রোপণ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল আলী, ফুলের ফেরিওয়ালা কানাডা প্রবাসী নূর-উর-রহমান তরফদার, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালিক, প্রবাসী প্রকৌশলী আবু বকর, বিটিভির জেলা প্রতিনিধি ও আইনিউজের সম্পাদক হাসানাত কামাল, মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক শক্তি পদ পাল, সহকারি অধ্যাপক মনোয়ার হোসেন, উপ সহকারি প্রকৌশলী (ইলেকট্রিক) রণধীর রায় কানু, পৌরসভার কঞ্জারভেন্সি ইন্সপেক্টর আব্দুল মতিন প্রমুখ।

নূর-উর-রহমান তরফদার আইনিউজকে বলেন, এর আগে আমরা সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফুল রোপণ করেছিলাম। এছাড়াও সরকারি মহিলা কলেজেও অনেক জাতের ফুল লাগানো হয়েছে। সেগুলোতে এখন ফুল ফুটছে। 

মেয়র মো. ফজলুর রহমান বলেন, ফুলপ্রেমী শহরের বিশিষ্ট নাগরিকদের নিয়ে আমরা 'ফুলেল শহর মৌলভীবাজার' গড়ার কার্যক্রম শুরু করেছি। দেশ এবং বিদেশের বিলুপ্ত ও দূর্লভ প্রজাতির ফুল লাগানো হচ্ছে। আশা করছি, আগামী দুই-তিন বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গ রুপ ধারণ করবে। 

তিনি বলেন, দেশ এবং দেশের বাইরে থেকে ফুল দেখার জন্য মানুষ মৌলভীবাজারে আসবে। সেভাবেই শহরকে সাজানো হচ্ছে। 

এর আগে গত ৩১ আগস্ট পৌর মেয়র চত্বরের পুকুর পাড়ে বিলুপ্ত প্রজাতি ফুলের গাছ ভেরিগেটেড কাঞ্চন লাগিয়ে মাসব্যাপী ফুলগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিস্তারিত...

আইনিউজ/এসডি

মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম

 

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

২৩ মিনিট ২৩ সেকেন্ডে মৌলভীবাজার শহর পরিভ্রমণ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়