কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ার ৬ ইউনিয়নের ৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসন্ন ২৮ তারিখের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় কুলাউড়া উপজেলার ৬ টি ইউনিয়নের ৯ জন প্রার্থীকে দলীয় পদ ও সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থীদের আওয়ামী লীগের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বরাবরে অভিযোগ প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন : কমলগঞ্জে ঐতিহ্যের সাজে শুরু হলো মণিপুরি রাসোৎসব
গত ১৭ নভেম্বর কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিক ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন ১৩নং কর্মধা ইউনিয়নের মুহিবুল ইসলাম আজাদ ও মছলু আমিন, ১১নং শরীফপুর ইউনিয়নের মো. খলিলুর রহমান, ৯নং টিলাগাঁও ইউনিয়নের আব্দুল মালিক, ৭নং কুলাউড়া ইউনিয়নের নার্গিস আক্তার বুবলী ও শাহাদাৎ হোসেন চৌধুরী, ৩নং ভাটেরা ইউনিয়নের একেএম নজরুল ইসলাম ও কামাল ইবনে শহীদ চৌধুরী এবং ১নং বরমচাল ইউনিয়নের খোরশেদ আহমদ খান সুইট।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























