এ.জে লাভলু, বড়লেখা
বড়লেখায় টিলা কাটায় এক্সকাভেটর চালককে ১ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটার অপরাধে রাব্বি মিয়া নামে এক এক্সকাভেটর চালককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার নিজবাহাদুরপুর ইউপির হলদিরপার এলাকায় এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
আরও পড়ুন- মৌলভীবাজারে মুগ্ধতা ছড়ালো ফরাসি নাটক ‘কঞ্জুস’
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নিজবাহাদুরপুর ইউপির হলদিরপার এলাকায় টিলা কাটা চলছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
এ সময় তিনি টিলা কাটার সত্যতা পান। পরে সেখান থেকে তিনি একটি এক্সকাভেটর জব্দ করেন। পরে এক্সকাভেটরটির চালক রাব্বি মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন- ইউপি নির্বাচন : শ্রীমঙ্গলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/এজে লাভলু/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে নাট্য উৎসব
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























