রাজনগর প্রতিনিধি
রাজনগর উপজেলা ছাত্রদল স্থবির সাংগঠনিক কার্যক্রম, কমিটি স্থগিত
মৌলভীবাজারের রাজনগর উপজেলা ছাত্রদল দুই মাসের আহ্বায়ক কমিটি দিয়ে পার করেছে প্রায় এক বছর। কোনো সাংগঠনিক কার্যক্রম না থাকায় ঝিমিয়ে পরেছেন তৃণমূলের নেতাকর্মীরা। কমিটি গঠনের আগে ছাত্রদলের পদ পেতে তোড়জোড় দেখা গেলেও কমিটিতে পদ-পদবীতে আসার পর নেতাদের আর সক্রিয় থাকতে দেখা যায় না। ফলে বারবার কমিটি বদল হলেও স্থানীয় বা কেন্দ্রীয় কোন কর্মসূচিতেই দেখা যায়না উপজেলা ছাত্রদলকে। কমিটি দেয়ার সময় কর্মীবান্ধব নেতৃত্বের অবমূল্যায়নের কারণে এমনটা ঘটছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
সম্প্রতি আহ্বায়ক কমিটির নিষ্ক্রিয়তা অভিযোগে কমিটি স্থগিত করছে জেলা ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, গত ২০২১ সালের ১৫ জানুয়ারি রাজনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় জেলা ছাত্রদল। ২১ সদস্যের কমিটিতে আতিকুর রহমান শুয়েবকে আহ্বায়ক ও আফতাব উদ্দিনকে সদস্য সচিব করা হয়। এই কমিটিকে ৬০ দিনের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।
আরও পড়ুন- কমলগঞ্জে এমপির গাড়িবহর ও নৌকার অফিসে হামলা
কমিটি অনুমোদনের পরপর ছাত্রদলের একটি পক্ষ ওই কমিটিকে প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল করে। এরপর প্রায় ১ বছর পেরিয়ে গেলেও ইউনিয়ন কমিটি ও পূর্ণাঙ্গ উপজেলা কমিটি করতে পারেনি আহ্বায়ক কমিটি।
গত ৩-৪ বছর ধরে এই উপজেলায় দলের কেন্দ্রীয় কোনো কর্মসূচিতে মাঠে দেখা যায়নি রাজনগর উপজেলা ছাত্রদলকে। এ নিয়ে ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ রয়েছে। ছাত্রদল নেতাদের দাবি, প্রকৃত ত্যাগী নেতৃত্ব মূল্যায়িত করা হয় না। বিরোধী দলে থাকায় মামলা-হামলায় যারা জর্জরিত তাদেরকে ডিঙিয়ে নিচের সারির কর্মীরা উপজেলা বিএনপির নেতাদের সুপারিশে ও জেলার নেতাদের ম্যানেজ করে পদ-পদবী ভাগিয়ে নেন। এতে নিষ্ক্রিয় হয়ে পড়েছে উপজেলা ছাত্রদল।
দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার কারণে রাজনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্থগিত করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক গত ২৯ ডিসেম্বর সহ-দপ্তর সম্পাদক রাকিব আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজনগর উপজেলা ছাত্রদলের কমিটি স্থগিত ঘোষণার কথা জানানো হয়।
আরও পড়ুন- মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৩
নামপ্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক নেতা বলেন, যারা ত্যাগী তাদের মূল্যায়ন করা হয় না। যারা নেতাদের তেলবাজিতে ব্যস্ত তাদেরকেই কমিটিতে রাখা হয়। এধরেনর কমিটি কীভাবে রান করবে।
স্থগিত কমিটির আহ্বায়ক আতিকুর রহমান শুয়েব বলেন, কমিটি গঠনের পরপরই এলাকায় একটি মারামারি ঘটনায় আমাকে আসামি করা হয়েছিল। আমি ৭-৮ মাস পলাতক ছিলাম। সাংগঠনিক কোন কার্যক্রম করতে পারিনি। সম্প্রতি কেন্দ্র থেকে একজন যুগ্ম সম্পাদক এসেছিলেন। ওই সময় এলাকায় ছিলাম না। আমাকে ডাকা হলেও যেতে পারিনি। এর ফলে কমিটি নিষ্ক্রিয় দেখানো হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া বলেন, উপজেলা কমিটির আহ্বায়ক যাকে দেয়া হয়েছিল তিনি একেবারেই ইনেক্টিভ। কমিটিকে রান করানোর জন্য স্থগিত করা হয়েছে। কয়েকদিনের মধ্যে এ কমিটি থেকে অথবা অন্য কাউকে আহ্বায়ক করে নতুন কমিটি দেয়া হবে।
আইনিউজ/মো. ফরহাদ হোসেন/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























