কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে চা বাগানের ছড়া থেকে একজনের লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ছড়া থেকে অজয় মুন্ডা (২০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বাঘিছড়া ফাঁড়ি চা বাগানের চা শ্রমিক পানি ছড়া মুন্ডার ছেলে। শুক্রবার সকাল ১০টায় লাশ উদ্ধার করে পুলিশ।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, অজয় মুন্ডা বৃহস্পতিবার বিকেলে বাঘিছড়ায় গোসল করতে নেমে পানিতেই পড়ে থাকে। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার সকালে চা শ্রমিকরা বাঘিছড়ায় অজয় মুন্ডার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন- ১৮ বছর পর জানতে পারেন তাঁর নাম পরিচয়ে চাকরি করছেন আরেকজন!
এরপর শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অজয় মুন্ডার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় শমশেরনগর চা বাগানের রাজভর টিলায় এসএসসি উত্তীর্ণ মনিকা রাজভর (১৫) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছিল। সে শমশেরনগর চা বাগানের রাজভর টিলার মৃত রামস্বামী রাজভরের মেয়ে। সে রান্নাঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুন- শ্রীমঙ্গলে তিন চেয়ারম্যান প্রার্থীর হ্যাট্টিক জয়
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ছড়ায় অজয় মুন্ডা ও গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটিই অপমৃত্যু দায়ের হবে।
তিনি আরও বলেন, অজয় মুন্ডার পরিবার সদস্যরা জানিয়েছেন সে মৃগী রোগী ছিল। অপরদিকে ছাত্রী মনিকার পরিবার সদস্যরাও জানিয়েছেন সে মানসিক রোগী ছিল।’
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে মশার `কামান`
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























